জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের বাড়িতে আগুন লাগার ঘটনায় অধিকতর তদন্তের সুপারিশ করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি এই সুপারিশ করেছে।আগুনের সূত্রপাত বা প্রকৃত কারণ সুনির্দিষ্টভাবে শনাক্ত করতে না পারায় এই সুপারিশ করে কমিটি।
সম্ভাব্য চার থেকে পাঁচটি কারণ বিশ্লেষণ করে সেগুলো অধিকতর তদন্তের জন্য বলা হয়েছে।এক দফা সময় বাড়ানোর পর আজ বুধবার ভোরে তদন্ত প্রতিবেদন ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরের মধ্যে প্রতিবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছানোর কথা আছে।এমপি নুসরাতের কুষ্টিয়ার বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগতদন্ত কমিটির প্রধান ও কুষ্টিয়া স্থানীয় সরকারের উপপরিচালক আহমেদ মাহবুব-উল-ইসলাম প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তদন্তের কাজ শেষ করে কমিটির সদস্যরা বৈঠকে বসে প্রতিবেদন তৈরি করেছেন।
সূত্র: প্রথম আলো