পর্দায় পরিচয়, সেখান থেকে প্রেম। দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিরিজ ‘দ্য গ্লোরি’তে একসঙ্গে অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়িয়েছিলেন লিম জি–ইয়ন ও লি দো–হিউন। সেই সম্পর্কের ইতি টেনেছে এই তারকা জুটি। প্রায় তিন বছর সাত মাস প্রেমের সম্পর্কে থাকার পর আলাদা হয়েছেন তাঁরা।আজ মঙ্গলবার লি দো–হিউনের এজেন্সি ওয়াইএইচ এন্টারটেইনমেন্ট বিচ্ছেদের খবর নিশ্চিত করেছে। এজেন্সির এক কর্মকর্তা বলেন, ‘সম্প্রতি তাঁদের বিচ্ছেদ হয়েছে।
তাঁরা ভালো সহকর্মী হিসেবে থাকার এবং একে অপরকে সমর্থন করে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।’নেটফ্লিক্সের সিরিজ ‘দ্য গ্লোরি’তে কাজ করতে গিয়ে লিম ও লি দো–হিউনের পরিচয়। পরে সেই পরিচয় গড়ায় প্রেমে। ২০২৩ সালের এপ্রিলে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে জানান তাঁরা।‘হোয়েন লাইফ গিভস ইউ ট্যানজারিনস’ অভিনেত্রীর প্রেম ভাঙলসম্পর্কের কথা জানানোর কিছুদিন পরই বাধ্যতামূলক সামরিক সেবায় যোগ দেন লি দো–হিউন।
তাঁর সামরিক জীবনের পুরোটা সময় পাশে ছিলেন লিম জি–ইয়ন।
সূত্র: প্রথম আলো