স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে সিলেট সিভিল সার্জনের কার্যালয় ও এর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি আটটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ১৭৮ জনকে নিয়োগ দেবে। সব পদের জন্য প্রার্থীকে অবশ্যই সিলেট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।২৬ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হবে।
আবেদন করা যাবে আগামী ২৫ ডিসেম্বর বিকেল চারটা পর্যন্ত।পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)প্রাণিসম্পদ অধিদপ্তরে ২২১ পদে চাকরি, অষ্টম-এসএসসি পাসেই আবেদন১. পরিসংখ্যানবিদ: ৬টি।গ্রেড ও বেতন স্কেল: ১৪তম গ্রেড (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান, গণিত অথবা অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
পাশাপাশি কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।২. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি।গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)।যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সূত্র: প্রথম আলো