প্রথম আলো দীর্ঘ ২৮ বছর ধরে সত্য, সুন্দর ও শুভর পক্ষে আলোর যাত্রায় পথ চলছে। সেই পথচলার আনন্দ, প্রত্যাশা ও উদ্যাপনকে আরও বর্ণিল করে তুলতে প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভৈরবে ২০ নভেম্বর শুক্রবার আনন্দ আয়োজন করা হয়।শুরুতেই ছিল একটি বিশেষ পরিবেশনা ‘আলোর আহ্বান। ‘সমারোহে এসো হে পরমতর, সুন্দর এসো হে’ গানের সঙ্গে দলীয় নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে এই ‘আলোর আহ্বান’ পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
নাচটি পরিবেশন করে ব্লু বার্ড স্কুলের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের মারজান, পৌষালী ও মারজিয়া।সঞ্চালনা করেন ভৈরব বন্ধুসভার সহসভাপতি আফিসা আলী ও যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান।
ভৈরব পৌর শহরের চন্ডিবের এলাকায় ব্লু বার্ড স্কুল মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে ভৈরব বন্ধুসভা।দলীয় নৃত্য পরিবেশন করে ব্লু বার্ড স্কুলের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যরাএকটি দলীয় নাচ পরিবেশন করে ব্লু বার্ড স্কুলের আর্ট অ্যান্ড কালচারাল ক্লাবের সদস্যরা।
সূত্র: প্রথম আলো