সড়কের পাশে ফুটে আছে ল্যান্টানা (পুটুস) ফুল। চান্দিনা, কুমিল্লা, ২৫ নভেম্বরকাপ্তাই হ্রদে চাঁই দিয়ে মাছ শিকারের জন্য ডিঙিনৌকা বেয়ে যাচ্ছেন বাবা ও ছেলে। স্বর্ণটিলা, রাঙামাটি, ২৫ নভেম্বরচারদিকে শাখা ছড়িয়ে দাঁড়িয়ে আছে বিশাল বটগাছ। রোদ-বৃষ্টি থেকে বাঁচতে পথচারীদের অনেকেই আশ্রয় নেন এই গাছের ছায়ায়। বাসুদেবপুর বটতলা, মালঞ্চী, পাবনা, ২৫ নভেম্বরধান মাড়াই শেষে বাড়ির পাশের মাঠে দল বেঁধে রোদে ধান শুকাচ্ছেন গৃহবধূরা।
লস্করকান্দি, ফরিদপুর, ২৫ নভেম্বরবাড়ির পাশের খালে ভেলায় ভেসে পেতে রাখা জাল তুলে মাছ সংগ্রহ করছেন তিনি। ভাটপাড়া, ফরিদপুর, ২৫ নভেম্বরমাছ শিকার শেষে জাল ও নৌকা ঘাটে রেখে গেছেন জেলেরা। ফেলে যাওয়া নৌকায় মাছের উচ্ছিষ্ট খুঁজতে জড়ো হয়েছে একঝাঁক কাক। তঞ্চঙ্গ্যাপাড়া, রাঙামাটি, ২৫ নভেম্বরপৌরসভার ময়লার ভাগাড়ের দূষিত বর্জ্য প্রতিদিনই মিশছে ইছামতী নদীর পানিতে। ফকিরপুর, পাবনা, ২৫ নভেম্বরজমিতে বোরো ধানের বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা।
কুতুবপুর, বগুড়া, ২৫ নভেম্বরনারীদের প্রসাধনী ও শিশুদের খেলনা বিক্রি করতে গ্রামের পথে ঘুরছেন এই ফেরিওয়ালা।
সূত্র: প্রথম আলো