২০২৬ সালে এসে স্মার্টফোন আর কেবল কথা বলা বা ইন্টারনেট ব্রাউজ করার যন্ত্র নেই; বরং এটি কৃত্রিম বুদ্ধিমত্তা, নতুন ব্যাটারি প্রযুক্তি, হার্ডওয়্যার-স্তরের নিরাপত্তা এবং বৈশ্বিক নেটওয়ার্ক অবকাঠামোর সমন্বয়ে এক নতুন যুগে প্রবেশ করেছে।
মোজিলিয়ন টিম এবং জিএসএমএর দ্য মোবাইল ইকোনমি ২০২৬ রিপোর্টের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর বেশ কিছু উল্লেখযোগ্য প্রযুক্তি ও প্রবণতা আমাদের স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আমূল বদলে দিচ্ছে।১. সিস্টেম-স্তরের কৃত্রিম বুদ্ধিমত্তা২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর আলাদা কোনো অ্যাপ হিসেবে ফোনে ডাউনলোড করতে হচ্ছে না; বরং এটি অপারেটিং সিস্টেমের মূল কাঠামোর সঙ্গে মিশে গেছে।
আইফোন ১৭ মডেলে অ্যাপল ইন্টেলিজেন্স এবং পিক্সেল ১০ প্রো মোবাইলে গুগল জেমিনাই একেবারে শুরু থেকে যুক্ত করা হয়েছে।
সূত্র: প্রথম আলো