ধান কাটার সময় মাঠে থাকার কথা কৃষকদের, কিন্তু টানা বৃষ্টিতে সেই ধানই এখন পানির নিচে। কোথাও কেটে রাখা ধান ডুবে গেছে, কোথাও জমে থাকা পানিতে পচে যাচ্ছে আগাম আলু। ফসল ঘরে তোলার এই সময়ে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বগুড়া ও জয়পুরহাটের কৃষকদের দুশ্চিন্তা বেড়েছে। বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ধান ও আলুখেত রক্ষার প্রাণপণ চেষ্টা করছেন তাঁরা।
ফসলের ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন কি না, সেই অনিশ্চয়তা নিয়েই কাটছে তাঁদের দিন।টানা বৃষ্টিতে ডুবে গেছে ধানখেত। পানির মধ্য থেকে কেটে রাখা ধান সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন কৃষকের পরিবারের সদস্যরা। বুড়িগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া কেটে রাখা ধান ডুবে গেছে বৃষ্টির পানিতে। সেগুলো জমির আলে তুলে রাখছেন কৃষকেরা। বুড়িগঞ্জ, শিবগঞ্জ, বগুড়া আলুখেতে জমে থাকা পানি সেচে বের করছেন এই কৃষক দম্পতি।
বাখড়া, কালাই, জয়পুরহাট প্রায় চার বিঘা জমিতে আগাম আলুর চাষ করেছেন তাঁরা।
সূত্র: প্রথম আলো