রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকের মোট খেলাপি ঋণ ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা, যা মোট ঋণের ৪৭ দশমিক ২৫ শতাংশ।রাষ্ট্রমালিকানাধীন ছয় ব্যাংকে আমানত বাড়ছে, কিন্তু সে তুলনায় ঋণ বিতরণ হচ্ছে অনেক কম। এক বছরে সোনালী, রূপালী, অগ্রণী, জনতা, বেসিক ও বিডিবিএল ব্যাংকের আমানত বেড়েছে প্রায় ৫২ হাজার কোটি টাকা। এর বিপরীতে ঋণ বেড়েছে মাত্র ৫ হাজার ৫০০ কোটি টাকা।
ফলে ব্যাংকগুলোয় আমানতের তুলনায় ঋণের অনুপাত (এডিআর) বেশ কমেছে।শুধু তা-ই নয়, ছয় ব্যাংকের চারটিই এখন বড় অঙ্কের মূলধনঘাটতিতে রয়েছে।
এমন পরিস্থিতিতে ব্যাংকগুলোকে কম সুদের আমানত সংগ্রহ, ঋণের গুণগত মান উন্নয়ন এবং খেলাপি ঋণ নির্ধারিত সময়ের মধ্যে আদায়ের পরিকল্পনা নেওয়ার পরামর্শ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেকের সভাপতিত্বে ১৮ নভেম্বর ঢাকায় সচিবালয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা বৈঠকে ২০২৬ সালের জুন পর্যন্ত ব্যাংকগুলোর আর্থিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।
সূত্র: প্রথম আলো