সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়, সার্কিট হাউস এবং উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়গুলোতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটি ৬টি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৪৩ জনকে নিয়োগ দেবে। সব পদের জন্য প্রার্থীকে অবশ্যই সিরাজগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।২৫ নভেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে।
আবেদন করা যাবে আগামী ১৫ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা ১. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি।—গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০-৫২,৯০০ টাকা)।—যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা, স্প্রেডশিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে।
পাশাপাশি কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং, ডেটা এন্ট্রি ও টাইপিংয়ে প্রতি মিনিটে ন্যূনতম বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দের গতি থাকতে হবে।২. হিসাব সহকারী: ১টি।—গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০-৫২,৯০০ টাকা)।—যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সূত্র: প্রথম আলো