ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি জানান, গত ৩১ অক্টোবর পর্যন্ত সময়ে যাঁদের বয়স ১৮ বছর বা তার বেশি হয়েছে এবং ভোটার হওয়ার আবেদন করেছেন, তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
গত ৩১ আগস্টের পর তালিকায় যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন।কোন ধাপে কোন ইউপির ভোট, তালিকা প্রকাশ করল ইসি এখন মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন, নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন এবং ১ হাজার ২৯৭ জন হিজড়া ভোটার রয়েছেন।এবার পাঁচ ধাপে ৪ হাজার ৩৩২টি ইউপিতে ভোট হবে। প্রথম ধাপে ভোট হবে আগামী ২১ জানুয়ারি।
দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে ও পঞ্চম ধাপে ২৭ মে ভোট হবে।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে ২৯ ও ৩০ নভেম্বর এবং আগামী ১ ডিসেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।
সূত্র: প্রথম আলো