সার্চ ইঞ্জিনে কোনো তথ্য খোঁজা, সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের পোস্ট দেখা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্যে জটিল কোনো কাজ সম্পন্ন করা—প্রতিটি ক্ষেত্রেই কাজ করছে অ্যালগরিদম। আধুনিক প্রযুক্তির প্রায় সব ক্ষেত্রেই এর ব্যবহার রয়েছে।
কম্পিউটার কীভাবে তথ্য বিশ্লেষণ করবে, কোন নিয়মে হিসাব করবে কিংবা কীভাবে কোনো সমস্যার সমাধান বের করবে, তা নির্ধারণ করে অ্যালগরিদম।সহজভাবে বললে, নির্দিষ্ট কোনো কাজ সম্পন্ন করার জন্য কম্পিউটারকে ধাপে ধাপে যেসব নির্দেশনা দেওয়া হয়, সেগুলোর সমষ্টিই অ্যালগরিদম।অ্যালগরিদমের ধারণা সহজে বোঝার জন্য রান্নার রেসিপির সঙ্গে তুলনা করা যায়।
একটি রেসিপিতে যেমন কোনো খাবার তৈরির উপকরণ ও রান্নার ধাপগুলো ধারাবাহিকভাবে উল্লেখ থাকে, তেমনি অ্যালগরিদমে নির্দিষ্ট ফলাফল পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য এবং সেগুলো প্রক্রিয়াকরণের নিয়ম সাজানো থাকে।একটি কার্যকর অ্যালগরিদমের কয়েকটি মৌলিক বৈশিষ্ট্য রয়েছে।
সূত্র: প্রথম আলো