বাংলাদেশে ইটভাটার দূষণ নিয়ন্ত্রণে স্যাটেলাইটের তথ্য, মেশিন লার্নিং ও বায়ুমানের মডেল ব্যবহার করে তৈরি হয়েছে ‘ব্রিক কিলন ট্র্যাকার’। এই ব্যবস্থায় কোন ইটভাটা মানুষের স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর, তা শনাক্ত করা সম্ভব। গবেষণাটির নেতৃত্ব দিয়েছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মার্টিন ম্যাটসন।
সাক্ষাৎকার নিয়েছেন পার্থ শঙ্কর সাহা।এই গবেষণা পরিচালনা এবং বাংলাদেশের জন্য ‘ব্রিক কিলন ট্র্যাকার’ তৈরির উদ্যোগ নেওয়ার পেছনে কী প্রেরণা কাজ করেছে? দেশের বায়ুদূষণ পরিস্থিতিতে ইটভাটার দূষণকে বিশেষ গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করেন কেন?মার্টিন ম্যাটসন: বায়ুদূষণের কারণে গড় আয়ু কমার দিক থেকে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ।
দেশের একজন মানুষের গড় আয়ু ৫ দশমিক ৫ বছর কমে যাচ্ছে (এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স, ২০২৫)।
সূত্র: প্রথম আলো