মিস ইউনিভার্সের মুকুট ঘিরে থাকে গ্ল্যামার, প্রতিদ্বন্দ্বিতা আর নাটকীয়তা। তবে দীর্ঘ ইতিহাসে এমন কিছু ঘটনা ঘটেছে, যা প্রতিযোগিতাটিকে দিয়েছে বাড়তি আলোচনার রসদ। জেনে নিন এমন পাঁচটি অজানা ও মজার ঘটনা।সুন্দরী প্রতিযোগিতা হিসেবে বিশ্বজুড়ে পরিচিত মিস ইউনিভার্স। প্রতিবছর এই প্রতিযোগিতার মঞ্চে জমে ওঠে নানা আয়োজন। বিজয়ীর মুকুট নিয়ে যেমন থাকে আলোচনা, তেমনি প্রতিযোগিতার দীর্ঘ ইতিহাসে রয়েছে বেশ কিছু অজানা ও মজার ঘটনা।
সবচেয়ে বেশি মুকুট জেতা দেশ থেকে শুরু করে ভুল ঘোষণায় বদলে যাওয়া বিজয়ী, এমন পাঁচটি ঘটনা জেনে নেওয়া যাক।সবচেয়ে বেশি মুকুট কার?মিস ইউনিভার্সের ইতিহাসে সবচেয়ে বেশি মুকুট জিতেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিযোগীরা এখন পর্যন্ত ৯ বার এই খেতাব পেয়েছেন। ৭টি মুকুট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভেনেজুয়েলা।
২০২৬ সালে জেনিফার বারেত্তোর জয়ের পর ৬টি মুকুট নিয়ে তৃতীয় অবস্থানে উঠে এসেছে পুয়ের্তো রিকো।টানা দুই বছর একই দেশের জয়২০০৮ ও ২০০৯ সালে পরপর দুবার মিস ইউনিভার্সের মুকুট জেতে ভেনেজুয়েলা।
সূত্র: প্রথম আলো