ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডিরেক্টরেট অব ক্যারিয়ার কাউন্সেলিং অ্যান্ড স্টুডেন্ট অ্যাফেয়ার্সের (ডিসিসিএসএ) উদ্যোগে দিনব্যাপী রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস প্রেজেন্টস ‘ইউআইইউ ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার ২০২৬’ আজ বুধাবর (২৫ নভেম্বর ২০২৬) ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
শিক্ষার্থী ও গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ তৈরি, পেশাগত দক্ষতা উন্নয়ন এবং সম্ভাব্য নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ করে দেওয়াই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।ক্যারিয়ার ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ইউনাইটেড গ্রুপের চিফ অ্যাডভাইজার হাসান মাহমুদ রাজা।
বিশেষ অতিথি ছিলেন ইউনাইটেড গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাইনুদ্দীন হাসান রশীদ।
সূত্র: প্রথম আলো