যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানে উদ্যাপিত হয়েছে বৌদ্ধধর্মাবলম্বীদের মহা পিণ্ডদান অনুষ্ঠান। বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমার পর থেকে মাসব্যাপী কঠিন চীবর দান চলমান অনুষ্ঠানটি এ মহা পিণ্ডদানের মাধ্যমে শেষ হয়। আজ বুধবার সকাল সাড়ে ৮টায় মহা পিণ্ডদান অনুষ্ঠান উপলক্ষে বান্দরবান কেন্দ্রীয় রাজগুরু বৌদ্ধবিহার (খিয়ং ওয়া কিয়ং) থেকে বৌদ্ধ ভিক্ষুদের একটি ধর্মীয় শোভাযাত্রা বের হয়।
সাড়ে তিন শ বৌদ্ধ ভিক্ষু লাইন ধরে খালি পায়ে হেঁটে শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে পিণ্ড গ্রহণ করেন।বুদ্ধ মূর্তি সামনে পিণ্ডদানে বৌদ্ধধর্মাবলম্বীরা পূজার সামগ্রী নিয়ে অংশ নিয়েছেন ভক্তরা খালি পায়ে হেঁটে পিণ্ডচারণে ভিক্ষুরাপিণ্ডদানের অপেক্ষায় শিশুরা মায়ের সঙ্গে হাঁটু গেড়ে বসে শ্রদ্ধা ও ভক্তিভরে প্রার্থনা করছে এক শিশুমারমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র বাজিয়ে বরণ করে নিয়ে যাচ্ছেন বাদ্যশিল্পীরাপিণ্ডদানে নগদ অর্থ দান করছেন এক নারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষুদের কাছে পিণ্ড (নগদ অর্থ, চাল, মোমবাতি, বিভিন্ন কাঁচা ফল, পূজার সামগ্রী) দান করেন ভক্তরাবাবার সঙ্গে পিণ্ডদানে এক শিশুবিহারে এসে বাচ্চার সঙ্গে সেলফি তুলছেন মাপুণ্যলাভের আশায় ধর্মীয় উপকরণ ও কল্পতরু (টাকার গাছ) নিয়ে এগিয়ে যাচ্ছেন দুই তরুণী
সূত্র: প্রথম আলো