আয়োজক ও অতিথিদের সঙ্গে সম্মাননা পাওয়া ১০ শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন অনুষ্ঠিত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা-মে ২০২৬-এ সর্বোচ্চ নম্বরধারী ১০ জন মেধাবী নবীন চিকিৎসককে সম্মাননা জানিয়েছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
তাঁদের হাতে সম্মাননা ক্রেস্ট, মেডেল, সার্টিফিকেট, লিটম্যান ক্ল্যাসিক স্টেথোস্কোপ ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।আজ বুধবার দুপুরে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে দ্বিতীয়বারের মতো ‘টপ টেন জিনিয়াস ডক্টরস সম্মাননা ২০২৬’ নামের এ আয়োজন নবীন চিকিৎসকদের উৎসাহ, স্বীকৃতি ও উৎসর্গের এক মিলনমেলায় পরিণত হয়। আয়োজকদের ভাষ্য, সাধারণ মানুষ চিকিৎসকদের পরীক্ষায় মেধাক্রমের বিষয়টি সম্পর্কে খুব বেশি ওয়াকিবহাল নয়।
এ কারণে মেধাবী চিকিৎসকদের স্বীকৃতি প্রদান ও অনুপ্রাণিত করার পাশাপাশি বিষয়টি জনসাধারণের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্ত্তী।
সূত্র: প্রথম আলো