প্রায় ৬০০ কোটি মাইল বা ১ হাজার কোটি কিলোমিটার পথ পাড়ি দিয়ে ৮ বছরের দীর্ঘ যাত্রা শেষে রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছেছে বেপিকলম্বো নামের একটি মহাকাশযান। ইউরোপীয় মহাকাশ সংস্থা (ইএসএ) ও জাপানের মহাকাশ সংস্থার (জেএএক্সএ) পাঠানো মহাকাশযানটি বর্তমানে বুধ গ্রহের চারপাশে ঘুরছে।
সূর্যের খুব কাছে থাকা সত্ত্বেও কেন বুধ গ্রহের গর্তগুলোয় বরফ রয়েছে, তা উন্মোচন করার পাশাপাশি গ্রহটির পৃষ্ঠজুড়ে ছড়িয়ে থাকা রহস্যময় গহ্বরগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করবে মহাকাশযানটি।বিজ্ঞানীদের তথ্যমতে, বুধ গ্রহের তাপমাত্রা সর্বোচ্চ ৪৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। গ্রহটি প্রতিনিয়ত তীব্র সৌর বিকিরণের আঘাতের মুখে থাকে।
আর তাই এখন পর্যন্ত বুধ গ্রহ নিয়ে খুব কমই অনুসন্ধান করা সম্ভব হয়েছে।
সূত্র: প্রথম আলো