সেঞ্চুরিয়ান টেস্টটা তিন দিনের মধ্যেই ইনিংস ব্যবধানে হেরে অনাকাঙ্ক্ষিত এক মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। সেঞ্চুরির পর ইনিংসে ৭ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার উইয়ান মুল্ডার গড়েছেন বিরল এক অলরাউন্ড কীর্তি।৫০সেঞ্চুরিয়নের হারটি টেস্টে বাংলাদেশের ৫০তম ইনিংস ব্যবধানে হার। নিউজিল্যান্ডও ইনিংস ব্যবধানে হেরেছে ৫০ বার।
শুধু ইংল্যান্ডই বাংলাদেশ ও নিউজিল্যান্ডের চেয়ে বেশিবার ইনিংস ব্যবধানে হেরেছে—৬৬ বার।বাংলাদেশ ৫০ ছুঁল ১৬৬তম ম্যাচেই। নিউজিল্যান্ড এই মাইলফলক ছুঁয়েছে ৪৭২ ম্যাচে, ইংল্যান্ড ৮৪২ ম্যাচে।ইনিংস ব্যবধানে হারের শতকরা হিসেবেও বড় ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ তাদের খেলা ৩০.১২ শতাংশ ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরেছে। ২৪.২৪ শতাংশ ম্যাচে ইনিংস ব্যবধানে হেরে দুইয়ে জিম্বাবুয়ে।
জিম্বাবুইয়ানরা ১৩২ ম্যাচ খেলে ৩২টিতে হেরেছে ইনিংস ব্যবধানে।
সূত্র: প্রথম আলো