বৈশ্বিক ইসলামি অর্থায়নের বাজার সম্প্রসারিত হচ্ছে। এ বাজারে বাংলাদেশের সম্ভাবনা কাজে লাগাতে শক্তিশালী নীতিমালা, শরিয়াহ সুশাসন, আন্তর্জাতিক মান অনুসরণ ও সমন্বিত আর্থিক কাঠামো গড়ে তোলার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা।
তাঁদের মতে, পাকিস্তান, মালয়েশিয়া, উজবেকিস্তান, মালদ্বীপ ও আফ্রিকার বিভিন্ন দেশের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আগামী এক দশকে বাংলাদেশ এ অঞ্চলে ইসলামি অর্থায়নের গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হতে পারে।২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬-এর এক প্যানেল আলোচনায় এ কথাগুলো বলেন বিশেষজ্ঞরা।
‘বিভক্ত বিশ্বে ইসলামিক ফাইন্যান্স: বাংলাদেশের জন্য পাঁচ বাজারের শিক্ষা’ শীর্ষক আলোচনায় আন্তর্জাতিক বিশেষজ্ঞরা অংশ নেন।পাকিস্তানের মিজান ব্যাংকের শরিয়াহ কমপ্লায়েন্স বিভাগের প্রধান শায়ান আহমেদ বেগ বলেন, প্রচলিত আর্থিক ব্যবস্থাকে ইসলামি ব্যবস্থায় রূপান্তর করা নতুন ইসলামি ব্যাংক প্রতিষ্ঠার চেয়ে কঠিন।
সূত্র: প্রথম আলো