আসন্ন বিয়ের মৌসুমে যাঁরা চিরাচরিত লাল বেনারসির বাইরে একটু ভিন্নধর্মী ও কনট্রাস্ট ব্রাইডাল লুক খুঁজছেন, তাঁদের জন্য সাবিলা নূরের এই সাজ হতে পারে দারুণ এক অনুপ্রেরণা।সাবিলা নূরের সৌন্দর্য নিয়ে নতুন করে কিছুই বলার নেই। এবার শাড়িতে রীতিমতো চোখ ধাঁধালেন তিনি। ব্রাইডাল আমেজের শাড়ি মানেই স্পেশাল কিছু। আর এর সঙ্গে রূপ বিশেষজ্ঞ জাহিদ খানের ফুল গ্ল্যাম মেকওভারে সব মিলিয়ে সাবিলার লুক থেকে চোখ ফেরানো দায়।
চলুন এই সুন্দরী অভিনেত্রীর লুকের আদ্যোপান্ত দেখে আসি। তাঁর নজরকাড়া এই সাজ ইতিমধ্যে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে। সাবিলার এই পুরো সাজপোশাক ও গ্ল্যামারাস উপস্থাপনাকে এককথায় বলা যায়‘রয়্যাল কনট্রাস্ট ব্রাইডাল গ্ল্যাম’ ।
লাল-কমলা ও ময়ূরকণ্ঠী নীলের রাজকীয় বৈপরীত্য এবং সোনালি কারুকাজের মেলবন্ধন এই লুকটিকে পেয়েছে অন্যান্য মাত্রা।শাড়ি ও ব্লাউজের অনবদ্য মেলবন্ধনসাবিলা নূরের পরনে লাল ও কমলা আভার এক জমকালো ঐতিহ্যবাহী শাড়ি, যার নকশায় ফুটে উঠেছে বাঁধনি ও বেনারসি ঘরানার সূক্ষ্ম জ্যামিতিক ও ফ্লোরাল মোটিফও ।
সূত্র: প্রথম আলো