মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে ব্যাডমিন্টন প্রতিযোগিতা ‘আন্তবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৬’। দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন ‘বাংলাদেশি স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া’ (বিএসওএম) এই টুর্নামেন্ট আয়োজন করে। ১৪ নভেম্বর ২০২৬ কুয়ালালামপুরের আইডব্লিউকে ইকোপার্কে বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসওএম–এর সভাপতি আসিফ রহমান ভূইঁয়া। টুর্নামেন্টে মালয়েশিয়ার ২৬টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮৮ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় পুরুষদের দ্বৈত বিভাগের পাশাপাশি প্রথমবারের মতো নারীদের জন্য পৃথক দ্বৈত ব্যাডমিন্টন প্রতিযোগিতার আয়োজন করা হয়। নারীদের এই অংশগ্রহণ টুর্নামেন্টে নতুন মাত্রা যোগ করে।প্রতিযোগিতায় পুরুষদের দ্বৈত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম বিডিএফসি মালয়েশিয়া।
চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ছিলেন ইউনিভার্সিটি ইসলাম সেলাঙ্গর (UIS) শিক্ষার্থী মো. সোহেল রানা ও কে এইচ রাসেল।অন্যদিকে পুরুষদের দ্বৈত বিভাগে রানার্সআপ হয় এলিট স্ট্যাট।
সূত্র: প্রথম আলো