টেস্টোস্টেরন মূলত পুরুষের সেক্স হরমোন। পুরুষদের শুক্রাশয় থেকে তৈরি হয় এই টেস্টোস্টেরন। কিন্তু প্রায়ই নারীদেরও রক্তে টেস্টোস্টেরনের মাত্রা পরীক্ষা করতে দেওয়া হয়। এর কারণ কী? তাহলে কি নারীদের শরীরেও টেস্টোস্টেরন আছে? থাকলে এর ভূমিকা কী?উত্তর হলো, হ্যাঁ। নারীদের শরীরেও স্বল্প মাত্রায় টেস্টোস্টেরন তৈরি হয়। এই টেস্টোস্টেরন আসে নারীদের এড্রিনাল গ্রন্থি থেকে, আর খুব সামান্য পরিমাণে ডিম্বাশয় থেকে।
১. নারীর শরীরে পুরুষ হরমোনের কাজটা কী? বলা হয় যে এটি নারীদের যৌনাকাঙ্ক্ষা বা লিবিডো নিয়ন্ত্রণ করে। এ ছাড়া হাড়ের ঘনত্ব, পেশির শক্তি ও স্থিতিস্থাপকতা রক্ষায় এর ভূমিকা আছে। কিন্তু নারীর শরীরে টেস্টোস্টেরনের স্বাভাবিক মাত্রা খুবই কম। প্রতি ডেসিলিটারে ১৫ থেকে ৭০ ন্যানোগ্রামের মতো। ২. নারীদের টেস্টোস্টেরন বাড়লে কী হয়? কখনো কখনো নারীদের রক্তে টেস্টোস্টেরনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে।
এই মাত্রা বেড়ে গেলে ডিম্বস্ফুটনে সমস্যা, অনিয়মিত মাসিক, টাক পড়া বা মুখে লোমের মতো সমস্যা দেখা দিতে পারে।
সূত্র: প্রথম আলো