শীত তখন সবে পড়তে শুরু করেছে। আরব সাগরের তীরে ভারতের বাণিজ্য নগরী মুম্বাই সন্ধ্যা নামতেই যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বাড়তে থাকে কোলাহল। নানা বয়সী মানুষ ঘুরতে বের হন শহরের পথে পথে। শহরের বিখ্যাত স্মৃতিসৌধ গেটওয়ে অব ইন্ডিয়ার আশপাশেও ভিড় জমায় মানুষ। সমুদ্রের পাড়ে সময় কাটাতে আসেন অনেকে।২০০৮ সালের ২৬ নভেম্বরের এমনই এক সন্ধ্যা গড়িয়ে রাত তখন ৮টা।
অন্ধকার ফুঁড়ে সমুদ্র থেকে রাবারের ডিঙ্গি নৌকা মুম্বাইয়ের দক্ষিণ উপকূলের দিকে এগিয়ে আসতে থাকে।রাত ৮টা থেকে ৯টার মধ্যে ডিঙ্গিগুলো (দুটি অথবা তিনটি) থেকে ১০ তরুণ দক্ষিণ মুম্বাইয়ের বাধওয়ার পার্ক এলাকা ও সাসুন ডকে নেমে পড়ে। সাধারণ পোশাকে থাকা ওই তারুণেরা দ্রুত ভিড়ে মিশে যান। মুম্বাইয়ের ভীষণ ব্যস্ততার মধ্যে অচেনা এই তরুণদের হাতের ভারী ব্যাগগুলোর দিকে আলাদা করে কারও নজর পড়েনি।ডক থেকে বেরিয়ে ১০ তরুণ কয়েকটি দলে ভাগ হয়ে যান।
আলোঝলমল মুম্বাইয়ের ব্যস্ত বসিন্দারা তখনো বুঝতে পারেনি আর কিছুক্ষণের মধ্যে তাঁদের ওপর ‘নরক যন্ত্রণা’ নেমে আসছে।
সূত্র: প্রথম আলো