দেশের ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণ-তরুণীদের দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যুব উন্নয়ন অধিদপ্তর। সরকারি ব্যবস্থাপনায় আটটি ভিন্ন ট্রেডে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালে দৈনিক উপস্থিতি সাপেক্ষে সরকারি বিধি মোতাবেক ভাতা পাবেন প্রশিক্ষণার্থীরা। আগ্রহী প্রার্থীরা ১৫ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
১ জানুয়ারি ২০২৭ থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। কোর্স বা ট্রেডসমূহের বিবরণ, মেয়াদ, ফি ও যোগ্যতা ১. কম্পিউটার বেসিক অ্যান্ড আইসিটি অ্যাপ্লিকেশন (অনাবাসিক) মেয়াদ ও কেন্দ্র: ৬ মাস (১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭)। রাঙামাটি ব্যতীত ৬৩টি জেলার ৭০টি কেন্দ্রে এই প্রশিক্ষণ হবে। এর মধ্যে ঢাকায় ৬টি, চট্টগ্রামে ২টি এবং অন্যান্য জেলায় নির্ধারিত কেন্দ্র রয়েছে। যোগ্যতা ও কোর্স ফি: ন্যূনতম এইচএসসি বা সমমান পাস হতে হবে।
কোর্স ফি ১,০০০ টাকা।২. প্রফেশনাল গ্রাফিকস ডিজাইন (অনাবাসিক)মেয়াদ ও আসন: ৬ মাস (১ জানুয়ারি ২০২৭ থেকে ৩০ জুন ২০২৭)।
সূত্র: প্রথম আলো