মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে প্রতিবছর হয় মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাস পূর্ণিমা উৎসবের আয়োজন। ১৮৪২ সাল থেকে চলে আসা এই আয়োজন এবার ১৮৪তম বছরে পা দিয়েছে। ধর্মীয় আচার, নৃত্য, সংগীত ও বর্ণিল সাজসজ্জায় উৎসবটি হয়ে ওঠে মণিপুরি সম্প্রদায়ের ঐতিহ্য ও সংস্কৃতির অনন্য প্রকাশ।গত মঙ্গলবার দুপুরে রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় এবারের আয়োজন।
মৃদঙ্গের তাল, নৃত্যের ছন্দ আর কৃষ্ণলীলা দেখতে দিনভর মাধবপুরের জোড়া মণ্ডপে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা।
সন্ধ্যা নামতেই পূর্ণিমার আলোয় রাসলীলার নৃত্য ও পরিবেশনা উৎসবকে দেয় ভিন্ন মাত্রা।মহারাস উৎসবে নৃত্যের জন্য সাজগোজে ব্যস্ত এক তরুণী রাখাল নৃত্যে অংশ নিতে প্রস্তুত শিশু ও তরুণেরা মৃদঙ্গের তালে রাখাল নৃত্যে মেতে উঠেছে শিল্পীরা আরতির মধ্য দিয়ে আহ্বান জানানো হচ্ছে কৃষ্ণকে মঞ্চে ওঠার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি রাসলীলার নৃত্যে মুগ্ধতা ছড়াচ্ছেন মণিপুরি তরুণীরা ঐতিহ্যবাহী পোশাকে নৃত্যের মুদ্রায় মণিপুরি তরুণীরা রাসলীলার মঞ্চে কৃষ্ণের আবির্ভাব কৃষ্ণের সঙ্গে সখীদের নৃত্য গোল হয়ে বসে রাসলীলা উপভোগ করছেন দর্শনার্থীরা
সূত্র: প্রথম আলো