নাটোরের গুরুদাসপুরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা মামলায় আবদুর রহমান (২৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি যুক্তরাষ্ট্রপ্রবাসী ব্যবসায়ী রাসেল হোসাইনের চাঁচকৈড় বাজারের এন জে টপ ম্যান শপিংমলের ব্যবস্থাপক।গত মঙ্গলবার রাতে ওই শপিংমল থেকে আবদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার তাঁকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।
আদালত আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।বিএনপির এমপির ছেলেকে গ্রেপ্তার দেখাল পুলিশএর আগে ১৪ অক্টোবর রাতে গুরুদাসপুর উপজেলার চাঁচকৈড় বাজারপাড়া এলাকায় দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হন পৌর ছাত্রদলের সদস্যসচিব শাকিল ইসলাম (৩২)। এ ঘটনায় ১৯ অক্টোবর তাঁর বাবা বাদী হয়ে গুরুদাসপুর থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন।
২৬ অক্টোবর রাতে ঢাকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সূত্র: প্রথম আলো