লাল গ্রহ মঙ্গলে প্রচুর পরিমাণে পাথর রয়েছে। আকারে ছোট–বড় সাধারণ পাথরের পাশাপাশি হলুদ পাথর, আঁশযুক্ত পাথর, জেব্রা ও চিতার শরীরের মতো ডোরা কাটা এবং ছোপ দাগযুক্ত পাথর ছড়িয়ে–ছিটিয়ে রয়েছে গ্রহটিতে। তবে ২০২৪ সালে গ্রহটির এক কোনায় সুশৃঙ্খল সারিতে বেশ কিছু পাথরের সন্ধান পাওয়া যায়। হঠাৎ দেখলে মনে হবে কেউ হয়তো বাগান করার জন্য পাথরগুলো সাজিয়ে রেখেছেন।
মঙ্গল গ্রহে রহস্যময় পাথরগুলোর সারিবদ্ধভাবে অবস্থানের কোনো ব্যাখ্যা এখন পর্যন্ত জানাতে পারেননি বিজ্ঞানীরা।মঙ্গল গ্রহের যে স্থানে সারিবদ্ধভাবে রহস্যময় পাথরগুলো পাওয়া গেছে, সেটির নাম ডেইডালিয়া প্ল্যানাম। স্থানটি মঙ্গলের বিষুবরেখার কাছে থার্সিস আগ্নেয় অঞ্চলের উচ্চভূমিতে অবস্থিত। ২০০২ সালে প্রাপ্ত কক্ষপথীয় ছবিতে ইঙ্গিত মিলেছিল এটি তুলনামূলকভাবে একঘেয়ে ও ভূসংস্থানগতভাবে বৈশিষ্ট্যহীন একটি এলাকা।
তবে ২০২৪ সালের আগস্ট মাসে নাসার মার্স রিকনেস্যান্স অরবিটারের হাইরাইজ ক্যামেরা দিয়ে তোলা নতুন ছবি প্রকাশ করে মঙ্গল সম্পর্কে কোনো কিছুকেই একঘেয়ে ভাবা কতটা ভুল।
সূত্র: প্রথম আলো