ডিজিটাল পরিসরে তরুণদের মতামত বিষয়ে যৌথভাবে এ বৈঠকের আয়োজন করে ওয়েভ ফাউন্ডেশন ও ডিডব্লিউ একাডেমি।প্রযুক্তির ব্যবহার বাড়লেও নাগরিক সেবার সমস্যা জানাতে গিয়ে নানা বাধার মুখে পড়ছেন তরুণেরা। নাগরিক সেবাসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অনলাইনে অভিযোগ করে প্রতিকার পাওয়া যায় না। জানা যায় না অভিযোগের অগ্রগতিও। সামাজিক যোগাযোগমাধ্যমে সমস্যা তুলে ধরলেও অনেকে হয়রানির শিকার হচ্ছেন।
তাই তরুণদের জন্য নিরাপদ ও কার্যকর ডিজিটাল মাধ্যম গড়ে তোলা গেলে নাগরিকদের মতামত ও অভিযোগ সরাসরি স্থানীয় সরকারের কাছে পৌঁছাবে। এতে নাগরিক সেবায় তরুণদের অংশগ্রহণ বাড়বে। পাশাপাশি স্থানীয় সরকারও আরও গতিশীল ও জবাবদিহিমূলক হবে।আদিল মুহাম্মদ খান, নির্বাহী পরিচালক, আইপিডি সাইবার আইনের অপপ্রয়োগ ও হয়রানির ভয়ে তরুণেরা মতপ্রকাশে পিছিয়ে রয়েছেন। নগর-পরিকল্পনায়ও সাধারণ মানুষের মতামত উপেক্ষিত হচ্ছে।
তাই পরিকল্পনা প্রণয়নে তরুণ ও নগরবাসীকে সম্পৃক্ত করা জরুরি।গতকাল বুধবার ঢাকার একটি হোটেলে ওয়েভ ফাউন্ডেশনের ‘লাউড অ্যান্ড ক্লিয়ার: এমপাওয়ারিং ইয়ুথ ভয়েসেস ২.০’ প্রকল্পের আয়োজনে ‘ডিজিটাল পরিসরে তরুণদের মতামত: সিটি করপোরেশনের নাগরিক সেবার বর্তমান প্রেক্ষিত ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এ কথা বলেন।
সূত্র: প্রথম আলো