রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় বাংলাদেশের জন্য নৈতিক বিজয় হলেও তা বাস্তবায়নে বহুমুখী সংকট আছে। এ রায় কার্যকর করতে আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা, মিয়ানমার ও রাখাইনে ক্ষমতাসীন শক্তিগুলোর সঙ্গে আলোচনা এবং দেশের ভেতরে রাজনৈতিক ঐকমত্য প্রয়োজন।
সমস্য সমাধানে তাই রোহিঙ্গা সংকটকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে বহুমুখী উদ্যোগ নিতে হবে।আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক মুক্ত আলোচনায় এসব কথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। ‘আন্তর্জাতিক আদালতের রায় ও রোহিঙ্গা সংকটের ভবিষ্যৎ’ শীর্ষক এই আলোচনার আয়োজক আমার বাংলাদেশ (এবি) পার্টি।এম সাখাওয়াত হোসেন বলেন, আইসিজের রায়টি কিছুটা জটিল। আদালত মিয়ানমারকে দায়ী করেছে।
তবে এ দায় মিয়ানমারের বর্তমান সরকার নাকি অতীতের সরকারের ওপর বর্তাবে, তা স্পষ্ট নয়।
সূত্র: প্রথম আলো