ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তিপ্রাপ্ত মোসা. আরছিনা আক্তার কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেছেন।
বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে স্নাতক (সম্মান) পরীক্ষায় ৩.৯৩ সিজিপিএ অর্জন করে মেধাতালিকায় চতুর্থ স্থান অধিকার করায় তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।গত ২৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে আরছিনা আক্তারসহ জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।অদম্য মেধাবী শিক্ষাবৃত্তিপ্রাপ্ত মোসা. আরছিনা আক্তার কেয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ ‘ডিনস অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করেছেন।
সূত্র: প্রথম আলো