ব্যবসার ব্যস্ততা থেকে এক দিনের বিরতি, আড্ডা, খাওয়াদাওয়া আর আনন্দে সময় কাটাতে উদ্যোক্তাদের নিয়ে ‘আড্ডা চলে’র আয়োজন ‘আড্ডা এস্কেপ’।ব্যবসার কাজ ও পরিকল্পনার ব্যস্ততায় কাটে উদ্যোক্তাদের সময়। কর্মব্যস্ত জীবনে একটু বিরতি নিয়ে নিজেদের মতো করে সময় কাটানোর আয়োজন করেছে উদ্যোক্তা কমিউনিটি ‘আড্ডা চলে’।
আগামী ২৮ নভেম্বর ঢাকার এয়ার ফোর্স বেসক্যাম্পে অনুষ্ঠিত হবে দিনব্যাপী আয়োজন ‘আড্ডা এস্কেপ’।অন্যতম আয়োজক মৌরি নাজনীন জানান, উদ্যোক্তাদের কাজের সময় অনেকটা ২৪ ঘণ্টার মতো। অন্য কোথাও, অন্য কোনো কাজে ব্যস্ত থাকলেও মাথার এক কোণে ব্যবসার চিন্তা চলতেই থাকে। সেই ব্যস্ততা থেকে একটু বিরতি দিতেই এবারের আয়োজন।দিনটিতে থাকবে আড্ডা, খাওয়াদাওয়া, ঘোরাঘুরি ও ছবি তোলার সুযোগ। তবে কাজের কথাও একেবারে বাদ যাবে না।
ভবিষ্যৎ পরিকল্পনা, কাজের অভিজ্ঞতা ও পারস্পরিক মতামত বিনিময়ের জন্যও থাকবে কিছুটা সময়।
সূত্র: প্রথম আলো