কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালানোর জন্য মহাকাশে ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা করছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। এ জন্য প্রতিষ্ঠানটিকে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি)।২৫ নভেম্বর ২০২৬, বুধবার এ অনুমোদনের কথা জানায় এফসিসি। স্পেসএক্স চলতি বছরের শুরুতে মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট বসানোর আবেদন করেছিল।
এসব স্যাটেলাইটে থাকা কম্পিউটিং মডিউল বিপুল পরিমাণ তথ্য প্রক্রিয়া করবে। পৃথিবীতে এআই কম্পিউটিংয়ের চাহিদা দ্রুত বাড়ছে। সেই চাহিদা পূরণে এই উদ্যোগ সহায়তা করবে বলে জানিয়েছে এফসিসি।অনুমোদন অনুযায়ী, স্পেসএক্সকে ২০৩৩ সালের নভেম্বরের মধ্যে স্যাটেলাইট স্থাপনের কাজ শুরু করতে হবে। ২০৩৫ সালের নভেম্বরের মধ্যে সর্বোচ্চ অনুমোদিত সংখ্যার ১০ শতাংশ, অর্থাৎ ১ লাখ স্যাটেলাইট স্থাপন করতে হবে।
আর ২০৩৮ সালের নভেম্বরের মধ্যে স্থাপন করতে হবে ৫০ শতাংশ।স্পেসএক্সের দাবি, মহাকাশে স্যাটেলাইটের মাধ্যমে ডেটা প্রক্রিয়া করলে সূর্যের আলো থেকে প্রায় সারাক্ষণ বিদ্যুৎ পাওয়া যাবে।
সূত্র: প্রথম আলো