এই মাসে নিউইয়র্কে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের নেতারা সমবেত হবেন। এবারের মূল প্রতিপাদ্য, ‘আস্থা পুনরুদ্ধার, রূপান্তর ব্যবস্থাপনা’। কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান তাঁদের আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে। তবে প্রযুক্তির ওপর মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে মুক্ত ও উন্মুক্ত ইন্টারনেটও সুরক্ষিত রাখতে হবে।
কারণ, আজকের প্রযুক্তিগত অগ্রগতির বড় একটি অংশ ইন্টারনেটের ওপর নির্ভর করে হয়েছে।প্রযুক্তির ওপর মানুষের আস্থা কমছে। মানুষের মনে হচ্ছে, প্রযুক্তি তাঁদের নিয়ন্ত্রণে থাকার বদলে প্রযুক্তিই তাঁদের ব্যবহার করছে। ব্যক্তিগত তথ্য বৃহৎ ভাষা মডেল প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে। বিপুল বিদ্যুৎ ব্যবহারকারী তথ্যকেন্দ্রের চাপ বহন করছে স্থানীয় জনগোষ্ঠী।
প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন অনলাইন প্রতারণা ও জালিয়াতি।অন্যদিকে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর প্রযুক্তি কোম্পানিগুলো এমন সিদ্ধান্ত নিচ্ছে, যার প্রভাব অত্যন্ত ব্যাপক।
সূত্র: প্রথম আলো