টাঙ্গাইলের সঙ্গে শাড়ি শব্দটি এমনভাবে সেঁটে গেছে যে এখানে তৈরি অন্য পোশাকগুলো প্রায় আড়ালেই থেকে যায়। অথচ পুরুষদেরও নানা রকম পোশাক ও অনুষঙ্গের একটা বাজার নীরবে এখানে গড়ে উঠেছে।টাঙ্গাইলে পুরুষদের সুতি কাপড়ের আরামদায়ক পাঞ্জাবি, শার্ট বা ফতুয়া তৈরি করে অনেক ফ্যাশন হাউস। উৎসবের আগে শাড়ির পাশাপাশি সেসব পোশাকেরও চাহিদা বাড়ে।
টাঙ্গাইল শাড়ি ব্যবসায়ী সমিতির সভাপতি রঘুনাথ বসাক বলেন, ‘শাড়ির জন্য টাঙ্গাইল বিখ্যাত হলেও পুরুষদের আনস্টিচ কাপড় বা থানের চাহিদাও কম না। কাপড়ের বুনন আরামদায়ক হওয়ার একটা বড় ক্রেতা শ্রেণি টাঙ্গাইলের থান কাপড় কিনে পাঞ্জাবি, শার্ট ও ফতুয়ার মতো পোশাক তৈরি করেন। আর তাই এই বাজারটাও ধীরে ধীরে বাড়ছে।’তাঁতের কাপড়ে গামছার চেকতাঁতের কাপড়ে গামছার বুনন।
মডেল: ইমন, পোশাক: টাঙ্গাইল শাড়ি কুটিরতাঁতের কাপড়ের তৈরি পাঞ্জাবিটির নকশা গামছার চেক থেকে অনুপ্রাণিত।
সূত্র: প্রথম আলো