পরকালের প্রতি বিশ্বাস ইসলামের মৌলিক আকিদার অন্যতম। আল্লাহ বলেন, ‘প্রকৃত পুণ্যবান সে, যে ইমান আনে আল্লাহর প্রতি, পরকালের দিনের প্রতি...।’ (সুরা বাকারা, আয়াত: ১৭৭)কেয়ামতের দিন মানুষের সামনে যে ঘটনাগুলো ঘটবে, তার মধ্যে অন্যতম হলো হিসাব-নিকাশ এবং বিভিন্ন সাক্ষীর সাক্ষ্য প্রদান।
সেদিন মানুষের নিজের কাজই তার সামনে উপস্থিত হবে।এমনকি তার চারপাশের কিছু সৃষ্টি এবং নিজের অঙ্গপ্রত্যঙ্গও তার পক্ষে কিংবা বিপক্ষে সাক্ষ্য দেবে।পবিত্র কোরআন ও হাদিসে কেয়ামতের দিনের এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সাক্ষীর কথা উল্লেখ করা হয়েছে।১. পৃথিবী দেবে তার সাক্ষ্যমানুষ যে জমিনের ওপর বসবাস করে, যে মাটিতে চলাফেরা করে এবং যে জায়গায় সেজদা করে—কেয়ামতের দিন সেই পৃথিবীও তার বুকে ঘটে যাওয়া ঘটনাগুলোর বিবরণ দেবে।
আল্লাহ বলেন, ‘সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে।
সূত্র: প্রথম আলো