২৭ নভেম্বর মার্শাল আর্টের কিংবদন্তি ব্রুস লির জন্মদিন। মাত্র ৩২ বছর বয়সে তাঁর আকস্মিক মৃত্যু আজও নানা প্রশ্ন ও রহস্যের জন্ম দিয়ে চলেছে। মৃত্যুর আগের কয়েক ঘণ্টায় কী ঘটেছিল, কেনই–বা থেমে গিয়েছিল তাঁর প্রাণ—পাঁচ দশকের বেশি সময় পরও এসব প্রশ্নের চূড়ান্ত উত্তর মেলেনি। জন্মদিনে ফিরে দেখা যাক ব্রুস লির জীবন, তাঁর শেষ কয়েক ঘণ্টা এবং মৃত্যুরহস্যের নানা তত্ত্ব।মাথাব্যথা করছিল। ওষুধ খেয়ে বিশ্রাম নিতে গিয়েছিলেন।
কিন্তু সেই ঘুম আর ভাঙেনি। মার্শাল আর্টের কিংবদন্তি ব্রুস লির বয়স তখন মাত্র ৩২ বছর। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তাঁর। ময়নাতদন্তে জানা গেল, মস্তিষ্কে অতিরিক্ত তরল জমে ফুলে যাওয়াই মৃত্যুর কারণ। কিন্তু কেন এমন হয়েছিল? ওষুধের প্রতিক্রিয়া, গাঁজা সেবন, অতিরিক্ত গরম, নাকি শরীরে পানির ভারসাম্য নষ্ট হওয়া?মৃত্যুর পর থেকেই নানা প্রশ্ন ও গুজব ছড়িয়ে পড়ে। কেউ বলেন, চীনা গ্যাংস্টাররা তাঁকে হত্যা করেছে।
কারও অভিযোগ, বিষ প্রয়োগে মৃত্যু হয়েছে তাঁর।
সূত্র: প্রথম আলো