জলবায়ু পরিবর্তনের প্রভাব আমরা চারপাশে নানাভাবেই টের পাচ্ছি। সমুদ্রের পানি বেড়ে যাওয়া, বন্যা, হিমবাহ গলে যাওয়া, সমুদ্রের পানির অম্লতা বাড়া কিংবা খরার মতো ঘটনা দেখলেই বোঝা যায়। এমনকি ইন্দোনেশিয়ার প্রাচীন কিছু গুহায়ও জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখা যাচ্ছে।বিজ্ঞানীদের মতে, এর পেছনে কাজ করছে ‘হ্যালোক্লাস্টি’ নামের একধরনের ভৌত প্রক্রিয়া।
তাপমাত্রা বেড়ে যাওয়া, দীর্ঘদিন শুষ্ক আবহাওয়া থাকা, আর্দ্রতার বদল আর বর্ষায় গুহায় পানি জমার মতো বিষয়গুলো এ প্রক্রিয়াকে আরও দ্রুত করে তুলছে।চুনাপাথরের মধ্যে থাকা ছিদ্র আর ক্ষয়ে যাওয়া জায়গা দিয়ে লবণ মেশানো পানি গুহার ভেতরে ঢুকে পড়ে। পানি শুকিয়ে গেলে বা আবহাওয়া বদলালে সেখানে লবণের স্ফটিক তৈরি হয়। তাপমাত্রা ও আর্দ্রতার ওঠানামায় এসব স্ফটিক কখনো ছোট হয়, কখনো বড় হয়।
আর তাতেই পাথরের ভেতরে প্রবল চাপ তৈরি হয়ে পাথর ফেটে যায়, খণ্ড খণ্ড হয়ে খসে পড়ে এবং দুর্বল হয়ে যায়।এখানেই সবচেয়ে বড় দুশ্চিন্তা।
সূত্র: প্রথম আলো