মুনীর চৌধুরী বাংলা ভাষার বহুমাত্রিক সাহিত্যিক, নাট্যকার, শিক্ষাবিদ ও বাগ্মী। নাটক, গল্প, অনুবাদ, ভাষাবিজ্ঞান, সাহিত্যসমালোচনা, গবেষণা, শিক্ষকতা, নাট্যনির্দেশনা ও সাংস্কৃতিক সংগঠন—সবখানে তিনি আলো জ্বালিয়েছেন। তাঁর সাহিত্যিক সত্তার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল প্রগতিশীল রাজনৈতিক চেতনা, ভাষিক আত্মপরিচয়ের সংগ্রাম, অসাম্প্রদায়িক মানবতাবাদ এবং রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী অবস্থান।
ফলে তাঁর রচনা কেবল নান্দনিক শিল্পসৃষ্টির পরিসরে সীমাবদ্ধ থাকেনি; হয়ে উঠেছে একটি জনগোষ্ঠীর আত্মপরিচয়ের স্মারক, রাজনৈতিক প্রতিরোধ এবং সাংস্কৃতিক মুক্তির দলিল।২১৯৭১ সালের ১৪ ডিসেম্বর। ঢাকার সেন্ট্রাল রোডের বাড়িতে দুপুরের খাবারের আয়োজন চলছিল। মুনীর চৌধুরীর সামনে তখনো দিনের স্বাভাবিক কাজকর্ম, পরিবারের সদস্যদের উপস্থিতি, পরিচিত আসবাব, বইপত্র এবং জীবনের বহু অসমাপ্ত কাজ। হঠাৎ দরজায় শব্দ। কয়েকজন তরুণ তাঁকে খুঁজতে এসেছে।
মুনীর চৌধুরী জানতে চান, তাদের কাছে গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না।
সূত্র: প্রথম আলো