বিয়ের সাজে নতুনত্বের ভিড়েও কিছু স্টাইল চিরকালীন। বোন অংশুলার বিয়েতে ভারতীয় ডিজাইনার অনামিকা খান্নার নকশা করা লেহেঙ্গায় স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ সাজে ধরা দিলেন জাহ্নবী কাপুর।বিয়ের সাজে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটাতে বরাবরই আলাদা জাহ্নবী কাপুর।
এবার সৎবোন অংশুলা কাপুরের বিয়ের অনুষ্ঠানে আইভরি রঙের লেহেঙ্গায় নজর কেড়েছেন এই বলিউড অভিনেত্রী।ডিজাইনার অনামিকা খান্নার নকশা করা বিশেষ এই পোশাকে ছিল আভিজাত্য, নিখুঁত কারুকাজ আর পুরোনো দিনের ফ্যাশনের এক মায়াবী ছোঁয়া।জাহ্নবীর লেহেঙ্গাজুড়ে ফুটে উঠেছে গোলাপি ও সবুজ রঙের ফুল-পাতার নকশা। ব্লাউজ, লেহেঙ্গা, ওড়না ও একটি বিশেষ নকশার ব্যাগ নিয়েছেন অভিনেত্রী।ব্লাউজের গলার কাট হার্টশেপ বা হৃদয়াকৃতির।
ছোট হাতার ব্লাউজ জুড়ে ফুটে উঠেছে মেটালিক এমব্রয়ডারি, সিকুইন ও পুঁতির সূক্ষ্ম কারুকাজ।
সূত্র: প্রথম আলো