দুম্বা, ষাঁড়, ডরপার, ম্যাকাওসহ নানা জাতের পশু–পাখি নিয়ে রাজধানীর আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্য মেলার মাঠে বসেছে প্রাণিসম্পদ মেলা। মেলায় ভিড় করছেন শিশু থেকে শুরু করে নানা বয়সী মানুষ। কেউ দেখছেন বিশাল আকৃতির ষাঁড়, কেউ মুগ্ধ হচ্ছেন রঙিন পাখির সৌন্দর্যে। এবারের মেলার প্রতিপাদ্য ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’। মোট ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়নে মেলা জমে উঠেছে।
মেলায় আনা পশু-পাখির অনেকগুলো বিক্রির জন্য, কোনো কোনোটি আবার শুধু প্রদর্শনের জন্য।। মেলা নিয়ে এবারের ছবির গল্প।রাজস্থানি কনকারাজ বড় শিংওয়ালা সাদা ষাঁড়টি প্রদর্শনীতে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। ম্যাকাও পাখির বসতি মূলত দক্ষিণ আমেরিকার আমাজন বনে। ভেনেজুয়েলা, ব্রাজিল, বলিভিয়া, প্যারাগুয়ে ও পেরুর বনাঞ্চলে এই পাখি দেখা যায়।
প্রদর্শনীতে স্ট্যান্ডের ওপর বসে পাখিটি দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সূত্র: প্রথম আলো