থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শক্তিশালী ঝড় আঘাত হেনেছে। ঝোড়ো বাতাসে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে প্রায় ১০ লাখ গ্রাহকের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। ব্যাহত হয়েছে উড়োজাহাজ চলাচলও। এতে গতকাল বৃহস্পতিবার ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে, বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।যুক্তরাষ্ট্রের আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, কয়েকটি এলাকায় ঘণ্টায় ৭০ মাইল (১১২ কিলোমিটার) বেগে দমকা হাওয়া বয়ে গেছে।
ভারী বৃষ্টিতে উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। ঝড়ের কারণে ওয়াশিংটন ও নিউইয়র্ক সিটি এলাকার প্রধান বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।ফ্লাইট চলাচলের তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের হিসাবে, গতকাল যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট ৪৪০টি ফ্লাইট বাতিল হয়েছে।
আর বিলম্বিত হয়েছে ২ হাজার ২০০টির বেশি ফ্লাইট।বিদ্যুৎ–বিভ্রাটের তথ্য সরবরাহকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডট ইউএসের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত ৯ লাখ ৬১ হাজারের বেশি গ্রাহকের বিদ্যুৎ–সংযোগ বিচ্ছিন্ন ছিল।
সূত্র: প্রথম আলো