সাড়ে চার বছরেও বোটগুলো কোনো উদ্ধারকাজে ব্যবহার করা হয়নি। দুজন চালক ছিলেন, তাঁরাও দায়িত্ব ছেড়ে চলে গেছেন।বন্যা ও পাহাড়ি ঢলে দুর্গত মানুষের জীবন বাঁচাতে শেরপুর জেলার জন্য দুটি আধুনিক রেসকিউ বোট (উদ্ধারকারী নৌযান) বরাদ্দ দিয়েছিল সরকার। সাড়ে চার বছর আগে বরাদ্দ দেওয়া দুটি বোট কখনো ব্যবহার করা হয়নি।
দীর্ঘদিন নদীর পাড়ে অযত্নে পড়ে থাকায় বোট দুটির বিভিন্ন অংশে মরিচা ধরেছে, চুরি হয়েছে মূল্যবান যন্ত্রাংশ।শেরপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও বন্যায় জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়। বিশেষ করে সদর উপজেলার নিম্নাঞ্চলের মানুষকে দুর্ভোগ পোহাতে হয়।
দুর্গত মানুষকে দ্রুত উদ্ধারে ও জরুরি সেবা দিতে ২০২২ সালের ২৬ এপ্রিল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে একটি প্রকল্পের মাধ্যমে গজনী-১ ও গজনী-২ নামের দুটি মাল্টিপারপাস (বহুমুখী ব্যবহার উপযোগী) রেসকিউ বোট বরাদ্দ দেওয়া হয়।
সূত্র: প্রথম আলো