২০২৫ সালের সেপ্টেম্বরের হিসাব বলছে, জাপানের হিরোশিমা শহরে এখন ১১ লাখ ৬৮ হাজার ৮৪৮ জন মানুষ বাস করেন। শহরের অ্যাটমিক বোম্ব ডোমের পাশ দিয়ে ঝনঝন শব্দে ছুটে চলে স্ট্রিটকার। নদীর তীর ঘেঁষে মাথা তুলে দাঁড়িয়ে আছে আকাশচুম্বী সব অফিস ভবন। ওদিকে নাগাসাকিও এখন জমজমাট এক বন্দর নগরী—ট্রাম চলছে, পর্যটকদের ভিড় লেগেই আছে।এবার দৃশ্যপট বদলে চলুন ইউক্রেনের চেরনোবিলে। ১৯৮৬ সালের সেই ভয়াবহ দুর্ঘটনার ৪০ বছর পেরিয়ে গেছে।
অথচ চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি এখনো কাঁটাতারের বেড়ায় বন্দী, সশস্ত্র প্রহরীরা দিনরাত পাহারা দিচ্ছেন। আশপাশের শহরগুলো সেই যে ১৯৮৬ সালের বসন্তে জনশূন্য হয়েছিল, আজও সেখানে মানুষের বসতি গড়ে ওঠেনি। প্রিপিয়াত শহরের পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কের সেই বিখ্যাত হলুদ নাগরদোলাটা এখন ঘন জঙ্গলের ভেতর একাকী দাঁড়িয়ে আছে।ব্যাপারটা কেমন উল্টো মনে হচ্ছে না? দুটি শহরের ওপর ফেলা হয়েছিল আস্ত পারমাণবিক বোমা।
অথচ মাত্র এক প্রজন্মের মধ্যেই শহর দুটি আবার প্রাণ ফিরে পেল!
সূত্র: প্রথম আলো