৭৫ বছর বয়সে কানহাইয়া লাল ও ৬৩ বছর বয়সে সাবিনার পরিচয় হয় ভারতের একটি বৃদ্ধাশ্রমে। সেখান থেকেই শুরু হয় তাঁদের ভালোবাসার গল্পপরিবার থেকে তাঁরা পরিত্যক্ত। ঠাঁই হয়েছে বৃদ্ধাশ্রমে। ভুগছিলেন একাকিত্বে। সেখানেই দুজন খুঁজে পেলেন নতুন জীবন। সম্প্রতি ভারতের হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার এক বৃদ্ধাশ্রমে বিয়ে করেছেন ৭৫ বছর ও ৬৩ বছর এক জুটি। বরের নাম কানাইয়া লাল ও কনের নাম সাবিনা।
ঘাঘাসের ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রমে হিন্দুধর্মীয় রীতিতে দুজনের বিয়ে সম্পন্ন হয়। আশ্রমের আবাসিক, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা এই আয়োজনে উপস্থিত ছিলেন। প্রথাগত আচার, মালাবদল ও অগ্নিসাক্ষী রেখে সাতপাক ঘোরার মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।ব্যতিক্রমী এই বিয়ের অনুষ্ঠানে যোগ দেন বিলাসপুরের জেলা প্রশাসক কিরণ ভাদানা।
তিনি নবদম্পতিকে শুভেচ্ছা জানান এবং বিয়ের উপহার তুলে দেন।বিয়ের আনন্দ শুরু হয়েছিল মঙ্গলবার সন্ধ্যায়, হলুদের অনুষ্ঠানের মধ্য দিয়ে।
সূত্র: প্রথম আলো