দুপুর ১২টার পর থেকেই আলাউদ্দিনের রেস্তোরাঁয় ভিড় বাড়ে। সেখানে একসঙ্গে ৩০ জনের বসে খাওয়ার ব্যবস্থা আছে। এ কারণে অনেককে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এক দলের খাওয়া শেষ হলে দাঁড়িয়ে থাকা ব্যক্তিরা বসেন। এই রেস্তোরাঁয় মাত্র ১০০ টাকার গরুর মাংসের সঙ্গে ভাত ও মাষকলাইয়ের ডাল ফ্রি। বিভিন্ন এলাকা থেকে এই রেস্তোরাঁয় সস্তায় খেতে ছুটে আসেন মানুষ। রেস্তোরাঁটির নাম ‘মিশকার নূর হোটেল এন্ড রেস্টুরেন্ট’।
এটি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকায় অবস্থিত।
সূত্র: প্রথম আলো