পাকা সড়কের এক পাশে একটি বিদ্যুতের খুঁটিতে দুটি সিসি ক্যামেরা লাগানো। এর মনিটর বসানো প্রায় ৩০ মিটার দূরে গলির ভেতরের একটি আধাপাকা বাড়িতে। সেই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের গতিবিধি নজরে রাখতেই ক্যামেরা দুটি বসানো হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবয়রা ইউনিয়নের যদুবয়রা গ্রামের জয়বাংলা বাজার এলাকায় সোহেল রানার (৩২) বাড়িতে এই অভিযান চালায় কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (খ সার্কেল) একটি দল। অভিযানে ৩০০টি ইয়াবা ও মাদক বিক্রির প্রায় ১ লাখ ৮৫ হাজার টাকা জব্দ করা হয়। সোহেল সড়কের ক্যামেরার মাধ্যমে অভিযানের বিষয়টি টের পেয়ে পালিয়ে যান বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।
এ ঘটনায় সোহেলের স্ত্রী স্মৃতি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে।সোহেল রানার ব্যক্তিগত গাড়ি।
সূত্র: প্রথম আলো