খাবারের স্বাদ উপভোগ করার জন্য লবণের গুরুত্ব অপরিসীম। এটি ছাড়া পৃথিবীর কোনো খাবার পরিপূর্ণ সুস্বাদু হতে পারে না। খাবারের এই গুরুত্বপূর্ণ উপাদানটি উৎপাদনের জন্য রয়েছে নানা ধরনের প্রক্রিয়া। বিস্তর ফাঁকা মাঠে, যেখানে সূর্যের উত্তপ্ত তাপ থাকে, সেখানেই এর উৎপাদন হয়।
নানা প্রক্রিয়া ও পদ্ধতির মাধ্যমে চাষিদের অক্লান্ত পরিশ্রমে এটি উৎপাদিত হয়।প্রতিবছর বর্ষা ও শরৎকালের শেষে এবং হেমন্তকালের শুরুর দিকে দেশের দক্ষিণ-পশ্চিমের উপকূলীয় অঞ্চলগুলোয় উৎপাদনের প্রক্রিয়া শুরু হয়। বিস্তর ফাঁকা মাঠে যেখানে গাছপালা নেই, ছায়া নেই, সূর্যের প্রখর রোদের তাপে মাটি হেঁটে চৌচির হয়ে যায়, সেখানে চারকোনা ছোট ছোট টুকরো ঘরে আল বেঁধে চাষের জন্য উপযোগী করা হয়।
তবে চাষিরা মাঠে নামার আগে ব্যবসায়ীরা পূর্ববর্তী বছরগুলোয় গভীর গর্তে সংরক্ষণ করা মজুত উঠিয়ে শহরে বা বাজারের আড়তদারদের কাছে বিক্রি করে থাকে।
সূত্র: প্রথম আলো