‘জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে জন্মনিবন্ধন ও কন্যাশিশুর এইচপিভি টিকাদান’ শীর্ষক গোলটেবিলের আয়োজক ইউনিসেফ ও প্রথম আলো। সহায়তায় গেটস ফাউন্ডেশন।স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় এখন ১০ বছর বয়সী কিশোরীদের হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (এইচপিভি) টিকা দেওয়া হচ্ছে।
এ ক্যানসার শনাক্তের জন্য উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে দক্ষ জনবল নিয়োগ, যন্ত্র সরবরাহসহ এইচপিভি ডিএনএ পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে।গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধে জন্মনিবন্ধন ও কন্যাশিশুর এইচপিভি টিকাদান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে মন্ত্রী এ কথা বলেন।
গেটস ফাউন্ডেশনের সহায়তায় গোলটেবিল বৈঠকের আয়োজন করে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ ও প্রথম আলো।বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এইচপিভি টিকাদান কর্মসূচিতে সরকার প্রায় ৯০ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জন করেছে।
সূত্র: প্রথম আলো