জার্মানির গোলকিপার ম্যানুয়েল নয়্যারের ব্যক্তিগত জীবন নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছে। বায়ার্ন মিউনিখের এই গোলকিপারের সঙ্গে স্ত্রী আনিকার বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসার পর নতুন করে আলোচনার জন্ম দিয়েছে আনিকার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি পোস্ট। সেখানে অবিশ্বস্ততা, গর্ভাবস্থায় প্রতারণা এবং অন্য একজনকে বেছে নেওয়ার প্রসঙ্গ তুলেছেন তিনি।কোনো পোস্টেই অবশ্য নয়্যারের নাম উল্লেখ করেননি আনিকা।
সরাসরি নয়্যারের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তোলেননি। তবে তাঁর পোস্টগুলোর ভাষা এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ মিলিয়ে জার্মান সংবাদমাধ্যমের ধারণা, নয়্যারের সঙ্গে দাম্পত্য সম্পর্ক ভাঙার যন্ত্রণাই প্রকাশ করেছেন আনিকা।আনিকার শেয়ার করা একটি পোস্টে গর্ভাবস্থায় সঙ্গীর প্রতারণাকে বলা হয়েছে ‘ভয়ংকর মন্দ কাজ’। সেখানে বলা হয়েছে, যে নারী তাঁর সঙ্গীর সন্তান গর্ভে ধারণ করছেন, তাঁর সঙ্গে এমন বিশ্বাসঘাতকতা কোনো ভুল নয়, বরং সচেতন সিদ্ধান্ত।
পোস্টটির শেষ হয়েছে এমন আচরণকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে।স্ত্রী আনিকার সঙ্গে নয়্যারআরেকটি পোস্টের ভাষা আরও ব্যক্তিগত।
সূত্র: প্রথম আলো