প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অবিরাম প্রত্যাখ্যান শেষে বাস্তবের ছদ্মবেশে অলৌকিক দরোজাটা খুলেছে আবার।অপরাধহীন দুটো চোখ এক টুকরো ঘুম চেয়েছিল, আর ঘুমের ভিতর অতি ন্যায্য স্বপ্নের বন্দর।তার বিপরীতে ছিল অতিকায় দৈত্যের মতনলোহার দাঁতের শব্দ।—কেঁপে ওঠে প্রতিটি অক্ষর।লোহার গরিমা ছিল; নরম কথার ছোঁয়া পেয়েকাদার মতন হয়ে গেল।কবরে শায়িত স্নেহ, পুনরায় উঁকি দিল ভোরের বন্দর।হে ঈশ্বর, দাও তাকে ন্যায্য স্বপ্নের অধিকার,মাথা নত হোক সব অর্থের গরিমা আর চাটুকারিতা,নত হোক সবগুলো মাথা।জড়িয়ে ধরুক তাকে আসন্ন শীতের লাল কাঁথা
সূত্র: প্রথম আলো